নাটোরে ইউএনও'র গাড়ির চাপায় সাংবাদিকের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২২, ০৬:৩৪ পিএম

নাটোরের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ির নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। 

নিহত সোহেল আহমেদ জীবন (৩৩) বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদের সিংড়া উপজেলা প্রতিনিধি এবং সিংড়া বন্দর স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বলেন, সোমবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সিংড়া থেকে নিজ কর্মস্থল বন্দর স্কুল এন্ড কলেজে যাচ্ছিলেন সোহেল। পথে নিংগইন পেট্রোল পাম্পের কাছে বিপরীত থেকে আসা নলডাঙ্গা নির্বাহী কর্মকরতার সরকারি গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা ইমরান আলী বলেন, ইউএনও'র স্ত্রী সিংড়া গোল-ই-আফরোজ কলেজের শিক্ষিকা। তাকে কলেজে নামিয়ে দিতে ইউএনও'র সরকারি গাড়ি সিংড়া যাচ্ছিলো। পথে এই দুর্ঘটনা ঘটে। কেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি সিংড়ায় গেল এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো, তা তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশের দাবি জানান এই সাংবাদিক নেতা।

আরও পড়ুন: অবশেষে পদত্যাগ করলেন লঙ্কান প্রধানমন্ত্রী

এদিকে নলডাঙ্গা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, সিংড়া ফিলিং স্টেশন থেকে গাড়ির তেল আনতে গিয়ে ফিলিং স্টেশনের সামনে গাড়ির সাথে মোটর সাইকেল ধাক্কা লাগলে একজন আহত হন। পরে তিনি মারা গেছেন বলেও জানা গেছে।

তবে গাড়িতে ওই সময় শুধু চালক ছিল বলে জানান তিনি। স্ত্রীকে কলেজে নামিয়ে দিতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন এ কর্মকর্তা।


একাত্তর/আরবিএস  

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর