পটুয়াখালীর ডাল জাপানে রপ্তানি হচ্ছে: কৃষিমন্ত্রী

আপডেট : ০৯ মে ২০২২, ০৯:৩৪ পিএম

বাংলাদেশের মোট মুগডাল উৎপাদনের শতকরা ৫৫ ভাগ হচ্ছে পটুয়াখালীতেই। এখানের উৎপাদিত ডাল দেশের গণ্ডি পেরিয়ে জাপানে রপ্তানি হচ্ছে। এটির উৎপাদন আরো ব্যাপক হারে ছড়িয়ে দেয়া গেলে অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসবে। এছাড়া চাহিদার মাত্র দশভাগ দেশে উৎপাদন হয়, বাকিটা বৈদেশিক মুদ্রা খরচ ক‌রে বাই‌রে থে‌কে আমদানি কর‌তে হয়। তাই দে‌শের উৎপাদনের মাত্রা পটুয়াখালীর মত সারাদেশে বাড়া‌তে হ‌বে।

সোমবার (৯ মে) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে মুগডালের মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় কালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি বলেন, পটুয়াখালীতে আগে কৃষকেরা শুধুমাত্র ধান চাষ করত। শুকনা মৌসুমে লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় এখানে অন্য কোন ফসলের চাষ করা যেতোনা। কৃষি মন্ত্রণালয় এ অঞ্চলে ডাল চাষের উদ্যোগ নেয়। কৃষি গবেষণা ইনিস্টিটিউট উদ্ভাবিত বারি মুগ ৬ চাষ করে এখানকার কৃষকেরা লাভবান হচ্ছে। এতে আমরা এলাকাভিত্তিক ফসল বিন্যাসের চেষ্টা করছি।

তিনি আরো বলেন, পটুয়াখালীর অনেক সম্ভাবনা রয়েছে কিন্তু পানি সংকট। খালগুলো ভরে গেছে, সেচের ব্যবস্থা নাই, পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটগুলো কাজ করেনা। তাই দক্ষিণাঞ্চলের কৃষির উন্নয়নে তিন থেকে চার হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প নেয়া হচ্ছে। এই এলাকার কৃষিতে একটি বিপ্লব নিয়ে আসবে যাতে  দক্ষিণাঞ্চল বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ার সাথে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

আব্দুর রাজ্জাক বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কোন জমি যাতে আর অনাবাদী না থাকে সেজন্য কৃষি গবেষণা ইনিস্টটিউট গবেষণার মাধ্যমে আবহাওয়া সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করছে। এসব ফসল উৎপাদনে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদেরকে সার, উন্নতমানের বীজ ও প্রযুক্তিসহ বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হচ্ছে। সমতল ভূমিতে কোন কোন অঞ্চলে চাষিরা সারা বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন করে।

তিনি বলেন, পটুয়াখালীতে কৃষি যন্ত্রের ব্যাবহার নেই কৃষকেরা যাতে এসব যন্ত্রপাতি কিনে ব্যবহার করতে পারে সেজন্য ভর্তুকির ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মুগডাল মাড়াইয়ের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট এটি ভর্তুকির মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেয়া হবে।


একাত্তর/আরএ

দিনাজপুরে প্রায় ৯ মাস পর আবারো রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে। 
আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ফিরেছে দেশের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র- চট্টগ্রাম বন্দরে। চলতি বছর জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা গত বছরের একই সময়ের...
ভারতে ইলিশ মাছ রপ্তানির বিরোধিতা করে খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মামনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। 
ছয়দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। 
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর