সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

অনিয়ম-দুর্নীতি বন্ধসহ আমদানিকারকদের চার দফা দাবিতে ছয়দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। 

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম ও আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. শাহবুদ্দীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শাহবুদ্দীন জানান, পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি ও অতিরিক্ত মাশুল আদায়সহ চার দফা দাবিতে গত রোববার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নেন আমদানিকারকরা। এরপর গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের উপস্থিতিতে আমদানিকারকদের চার দফা দাবি নিয়ে পানামা পোর্ট লিংক লিমিটেডের সঙ্গে বৈঠক হয়। 

তিনি আরও জানান, আলোচনা ফলপ্রসূ হওয়ায় আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত নেন তারা। বৈঠকে অনিয়ম দুর্নীতিসহ অতিরিক্ত মাশুল আদায় বন্ধের প্রতিশ্রুতি দেয় পানামা পোর্ট লিংক লিমিটেড।

পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল জানান, আলোচনায় উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ফলে আজ থেকে স্থলবন্দরে আগের মতোই ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর