কুমিল্লায় বাস চাপায় দুই পথচারী নিহত

আপডেট : ১০ মে ২০২২, ০৯:৪৩ এএম

কুমিল্লার জেলার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, আটগ্রামের আব্দুল খালেকের ছেলে রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন(২৮)।

সোমবার (৯ মে) সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রা‌মের আটগ্রাম এলাকায় এ সড়ক দূর্ঘটনা‌টি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক কাউছার জানান, সকালে ঢাকামুখী সেজুতি পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচরীকে চাপা দেয়। এ সময় গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা এবং তাদের হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে অশনি

পরবর্তীতে সকাল ১১ টায় রিপন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকাল ৫ টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু। 

পু‌লিশ জানিয়েছে, বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব‌্যাপা‌রে এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে। 


একাত্তর/আরবিএস 

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর