নীলফামারীতে এখনো স্বাভাবিক হয়নি পেট্রোল-অকটেন সরবরাহ

আপডেট : ১০ মে ২০২২, ০৯:০০ পিএম

নীলফামারীতে এখনও স্বাভাবিক হয়নি পেট্রোল-অকটেন সরবরাহ। রোববার জেলার ফিলিং স্টেশনগুলোতে অকটেন-পেট্রোল সরবরাহ দেওয়া হলেও চাহিদার তুলনায় সেই বরাদ্দ ছিল অপ্রতুল। সোমবার জেলার অনেক ফিলিং স্টেশনগুলোকে পাবনার বাঘাবাড়ী থেকে অকটেন-পেট্রোল বরাদ্দ মিললেও সেই বরাদ্দ এখনও পৌঁছেনি জেলার ফিলিং স্টেশনগুলোতে।

মঙ্গলবার (১০ মে) বিকেলে জেলা শহরের রশিদা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সহিদুল্যা বলেন, প্রায় ২০ দিন ধরে পেট্রোল এবং অকটেন সরবরাহ ছিলো না। এতে করে মজুদ শেষে দুইদিন বসে থাকার পর গত রোববার পাবর্তীপুর ডিপো থেকে সাড়ে চার হাজার লিটার অকটেন সরবরাহ পাই। পেট্রোলের অভাবে অকটেনের ওপর বেশি চাপ পড়ায় সে মজুদও প্রায় শেষের দিকে।

মঙ্গলবার পাবনার বাঘাবাড়ী ডিপো থেকে সাড়ে চার হাজার লিটার অকটেন এবং সম-পরিমাণ পেট্রোল বরাদ্দ পাওয়া গেছে। সেটি পরিবহনে একটা সময় লাগবে। পরিবহনে কোন ধরণের সমস্যা হলে আবারো পেট্রোল-অকটেন শূন্য হয়ে পড়বে ফিলিং স্টেশন।

ফিলিং স্টেশনে মোটরসাইকেল নিয়ে পেট্রোল নিতে এসেছিলেন জয় চন্দ্র দাস (৩০) নামের এক যুবক। পেট্রোল না পেয়ে অগত্যা চাহিদা মেটান অকটেন দিয়ে।

তিনি বলেন, ঈদের আগে মোটরসাইকেলে পেট্রোল নিয়েছিলাম। এর মধ্যে আর প্রয়োজন হয়নি। আজকে এসে দেখি পাম্পে পেট্রোল নেই। নিরুপায় হয়ে অকটেন নিতে হলো।

একই দিন বিকেলে শহরের বাড়িয়ারমোড় এলাকায় মুক্তা ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে পেট্রোল এবং অকটেনের মজুদ কম থাকায় চাহিদা মাফিক সরবরাহ করা হচ্ছে না।

সেখানে মোটরসাইকেলে জ্বালানি নিতে এসেছিলেন এনজিও কর্মী জিকরুল ইসলাম (৪০)। তিনি বলেন, এনজিওতে মাঠে কাজ করি। এজন্য বাইক সব সময় ব্যবহার করতে হয়। পাম্পে এসে ৩০০ টাকার জ্বালানি চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে ১০০ টাকার দিয়েছে।

ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম বলেন, রোববার যেটুক অকটেন-পেট্রোল সরবরাহ পেয়েছি তা দিয়ে দুই দিন চলেছে। আজকে মজুদ কম থাকায় চাহিদার তুলনায় কম দেয়া হচ্ছে। দ্রুত সময়ে বরাদ্দ পাওয়া না গেলে আগামীকাল বুধবার আবারো পেট্রোল-অকটেন শূন্য হয়ে পড়বে ফিলিং স্টেশন।

একই এলাকার দেওয়ান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মৃণাল কান্তি রায় বলেন, গত রোববার আড়াই হাজার লিটার পেট্রোল এবং তিন হাজার লিটার অকটেন সরবরাহ পেয়েছি। মঙ্গলবার বিকেল পর্যন্ত সে মজুদ প্রায় শেষের দিকে। দ্রুত বরাদ্দ পাওয়া না গেলে ওই মজুদ শেষে বসে থাকতে হবে।

তিনি জানান, ওই ফিলিং স্টেশনে প্রতিদিন এক হাজার ৭০০ লিটার পেট্রোল এবং এক হাজার ৩০০ লিটার অকটেনের প্রয়োজন হয়।

জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকতার হোসেন স্বপন বলেন, ইতিমধ্যে পেট্রোল-অকটেন ফিলিং স্টেশনগুলোতে এসে পৌঁছেছে। যা দিয়ে জেলার সকল ফিলিং স্টেশন সচল আছে। পর্যায়ক্রমে আরো পাওয়া বরাদ্দ আসছে।

জেলার ৩৬টি ফিলিং স্টেশনে প্রতিদিন ৭০ হাজার লিটার পেট্রোল ও ২৫ হাজার লিটার অকটেন প্রয়োজন বলেও জানান তিনি।

আরও পড়ুন: তিস্তা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে লাখ টাকা জরিমানা

পদ্মা ওয়েল লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. হারিছ আহমেদ সরকার বলেন, গত রোববার থেকে আমরা বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। বুধবারও সকাল থেকে নীলফামারীসহ উত্তরাঞ্চলের সকল ফিলিং স্টেশনের চাহিদা মাফিক পেট্রোল-অকটেন সরবরাহ করা হবে।

এদিকে জ্বালানী সরবরাহের পার্বতীপুর ডিপো ইনচার্জ এমরানুল হক বলেন, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন লাখ ৩৫ হাজার লিটার করে অকটেন এবং পেট্রোল ডিপোতে এসেছে। যা থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে আরো দুই লাখ করে পেট্রোল-অকটেন এসে পৌঁছবে। সেগুলো বুধবার সকাল থেকে বিতরণ করা হবে।


একাত্তর/আরএ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর