ভোক্তা অধিকারের অভিযানে দুই হাজার লিটার তেল জব্দ করে বিক্রি

আপডেট : ১১ মে ২০২২, ০৪:৫৮ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুদ, উচ্চ মুল্য নেয়া, সয়াবিনের সাথে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিতে মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়। বুধবার  (১১ই মে ) বেলা ১টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার বেলা ১ টার সময় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারের রায়হান স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ সময় মজুদকৃত অবস্থায় প্রায় ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। সংকটের সময় তেল মজুদ করে রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০  হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মজুদকৃত সয়াবিন তেল জব্দ করে ন্যায্য মুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। এ ঘটনায় ব্যবসায় প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়েছে।


একাত্তর/এস

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচারকদের উদ্দেশে বলেছেন, জামিন দেয়ার একচ্ছত্র অধিকার আপনাদের নেই। ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার কার্যক্রম চালানো যাবে না। নতুন বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।
জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য দেশের তিনটি বিভাগে প্রতীকী ধর্মঘট পালন করছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে এই প্রতীকী...
অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নাঘরে তেলাপোকা থাকায়  তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বগুড়ার হিলিয়াম রেঁস্তোরায় ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (৪...
পুরানো দামের তেল মজুদ করে বর্তমান মূল্যে বিক্রি করার অপরাধে মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর, তেলের পাম্প এলাকায় এবং রিকাবী বাজারের তিনটি দোকানের মালিকদের ৬০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন জাতীয় ভোক্তা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর