চাঁদাবাজির মামলায় খালাস সাত খুনের আসামী নূর হোসেন

আপডেট : ১২ মে ২০২২, ০৬:১৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছে চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনসহ তার আরো তিন সহযোগী। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারাক সাবিনা ইয়াসমিন মামলার চার আসামিকেই খালাস দিয়ে রায় ঘোষণা করেন। খালাস প্রাপ্তরা হলেন, নূর হোসেন, তার ছোট ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহ জালাল বাদল ও লোকমান।

আদলতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জের শীমরাইল এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের করা চাঁদাবাজির মামলার আসামি ছিলেন সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ আট জন। মামলার তদন্ত শেষে পুলিশ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটিতে মোট আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত ৪ জনকেই রায়ে খালাস দিয়েছেন।

এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয় নূর হোসেনকে। পরে হাজির হয় তার তিন সহযোগীকেও। আদালতের কার্যক্রম শেষে পুনরায় পুলিশি নিরাপত্তায় নুর হোসেনকে কাশিমপুরের উদ্দেশ্যে নেওয়া হয়। 


একাত্তর/এসএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর