স্কুলছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২২, ১২:৪০ এএম

বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে কয়েক দফা ধর্ষণের ঘটনার দুই মাস পর দায়েরকৃত মামলায় মুরাদুজ্জামান (৪৮) নামে এক প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ মে) রাতে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চৌকিবাড়ী ইউনিয়নের জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক। ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে তার বাড়ি। 

জানা গেছে, মুরাদুজ্জামানের স্ত্রীও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ধুনট পৌর এলাকার দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন প্রভাষক মুরাদুজ্জামান। বাড়ির মালিকের ছোট ছেলে খেলাধুলা করতে প্রায়ই মুরাদুজ্জামানের ফ্লাটে যাওয়া-আসা করতো। আর বড় বোন তার ভাইকে নিতে ওই প্রভাষকের বাসায় যেতো। 

এই সুযোগে একদিন ওই মেয়েটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে মোবাইল ফোনে একটি ছবি তোলে মুরাদ। এরপর ওই ছবিটি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গত ৩ মার্চ মেয়েটিকে জোরপূর্বক তার বাসায় ধর্ষণ করেন তিনি। এরপর ২৪ মার্চ এবং ৫ এপ্রিলও ধর্ষণের শিকার হয় স্কুলছাত্রী মেয়েটি। 

সর্বশেষ মুরাদুজ্জামান মেয়েটিকে তাদের বাসায় গিয়ে জড়িয়ে ধরে। এসময় চিৎকার দিলে মেয়েটির খালা এসে মুরাদুজ্জামানকে হাতেনাতে ধরে ফেললেও কৌশলে পালিয়ে যান তিনি। 

পরে মেয়েটি তার পরিবারের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললে তার মা বাদী হয়ে বৃহস্পতিবার (১২ মে) রাতে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলা দায়েরের পরপরই অভিযুক্ত প্রভাষককে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর