কারাগারে মেয়েকে ইয়াবা সরবরাহ করতে গিয়ে মা আটক

আপডেট : ১৪ মে ২০২২, ০৪:৫৬ পিএম

গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক থেকে রানী বেগম নামে এক নারী দর্শনার্থীকে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে কারারক্ষীরা।  

শনিবার (১৪ মে) দুপুরে কারাগারের প্রধান ফটকে ওই নারীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

রাজধানীর লালবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন রানী বেগম।  

পুলিশ জানায়, রানী বেগম মাদক মামলায় গ্রেপ্তার হওয়া তার মেয়ে বুশরা জাহান বিনির সাথে দেখা করার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আসেন। 

এসময় কারাগারে কর্তব্যরত কারারক্ষী তার দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে মোড়ানো ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

আরও পড়ুন: নারীর সাথে অর্ধনগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার দুই

পরে তাকে আটক করে জিএমপি কোনাবাড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়। গেলো মার্চে রানী বেগম  দুটি মাদক মামলায় কারাবন্দী থেকে জামিনে বের হন বলেও জানিয়েছে পুলিশ। 

জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ওই নারীকে কোনাবাড়ি থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 


একাত্তর/এসজে
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর