নারীর সাথে অর্ধনগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার দুই

আপডেট : ১৪ মে ২০২২, ০৫:৪২ পিএম

নোয়াখালীতে এক নারীর সাথে অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে এক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করার অভিযোগে ওই নারীসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

শনিবার (১৪ মে) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শহিদুল ইসলাম। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টিপু সুলতান চৌধুরী ও তাজনাহার আক্তার রত্না। এসময় তাদের কাছ থেকে পাঁচটি লিখিত ষ্ট্যাম্প, সাতটি চেক ও ২৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার জানান, গত কিছু দিন ধরে আনোয়ার নামে এক ব্যক্তিকে মাইজদী বাজার এলাকার এক নারী তাকে চাকরি দিয়ে উপকার করার অনুরোধ জানিয়ে আসছিলেন। 

এর এক পর্যায়ে বৃহস্পতিবার (১২ মে) বিকেলের দিকে আনোয়ার ওই নারীর সাথে দেখা করতে সদর উপজেলার খন্দকার পাড়ায় গেলে দুইজন পুরুষ তাকে একটি বাড়িতে আটক করে মারধর করেন।  

এসময় তারা একজন অর্ধনগ্ন নারীর সাথে আনোয়ারের অর্ধনগ্ন ছবি তুলে ও ভিডিও ধারণ করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদানের জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি রেখে দিয়ে তাকে ছেড়ে দেন। 

আরও পড়ুন: কিডনি বিক্রি চক্রের সাত দালাল গ্রেপ্তার

শুক্রবার (১৩ মে) ভুক্তভোগী বিষয়টি নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) অবহিত করলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করে। 

অভিযানে লেনদেনের ৩০ হাজার টাকা উদ্ধার করে প্রতারকদের বাসা তল্লাশি করে ২৪টি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত সাতটি চেক ও সাতটি লিখিত ষ্ট্যাম্প উদ্ধার করা হয়। গ্রেপ্তার নারীর স্বামীও প্রতারক চক্রের সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা। 


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর