বাড়ির উঠোন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ মে ২০২২, ১১:৪১ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূইয়া (২৯) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, অভাবের তাড়নায় আত্মহননের পথ বেছে নেয় শাকিল। 

ওই গ্রামের আনোয়ার ভূঁইয়ার ছেলে নিহত শাকিল । সে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো । তার উপার্জনের অর্থেই চলতো বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ছয় সদস্যের সংসার। 

শাকিলের  পরিবারের ভাষ্যমতে, এক মাস আগে ধারদেনা করে নিজেদের বসবাসের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করে শাকিল। এতে ৭০ হাজার টাকার মত দেনা হয়। তাই এই দেনার টাকা কিভাবে পরিশোধ করবে, এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছিল তার। তাদের ধারণা, অভাবের তাড়না সইতে না পেরে শাকিল আত্মহননের পথ বেছে নিয়েছে। 

স্থানীয়রা জানায়, সোমবার সকালে নিজ বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাকিলের লাশ দেখতে পায় পরিবারের লোকজন। তাদের আহাজারিতে প্রতিবেশীরা ছুঁটে এসে বিষয়টি জানতে পারে। খবর পেয়ে  ঘটনাস্থলে যায় পুলিশ। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। 


একাত্তর/এসএ

রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর