রেকর্ড বৃষ্টিতে ভাসছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক

‘দুর্যোগকবলিত অঞ্চল’ ঘোষণা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও সম্পত্তির চরম হুমকির কথা বিবেচনা করে শনিবার শহরটিকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগকবলিত অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ট। বিশেষ করে খালের আশপাশের এলাকাগুলোতে এই বন্যা রূপ নিয়েছে এক অচিন্তনীয় ভয়াবহতায়।


শনিবার দিনভর প্রকাশিত বিভিন্ন দৃশ্যে দেখা যায়, ব্যাংককের প্রধান প্রধান সড়কগুলো পুরোপুরি জলমগ্ন; বহু গাড়ি পানির নিচে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষকে কোমরসমান পানির মধ্যে দিয়েই চলাচল করতে হচ্ছে। জরুরি এই পরিস্থিতিতে শহরের সেনাবাহিনী দ্রুত মাঠে নেমে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্র ও ভ্রাম্যমাণ রান্নার ঘর বা ফিল্ড কিচেন স্থাপনের কাজ শুরু করেছে।


ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়শিবির হিসেবে ঘোষণা করা হয়েছে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে নগরবাসীর প্রতি নির্দেশিকা জারি করা হয়েছে।

হঠাৎ নেমে আসা এই জলমগ্নতার কারণে সুপারমার্কেটগুলোতে জরুরি খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক তরুণ ও নতুন বাসিন্দারা এমন পরিস্থিতি আগে কখনো একা সামলাননি বলে চরম উৎকণ্ঠার কথা জানিয়েছেন।


খালের কাছাকাছি বসবাসকারী মানুষদের অবিলম্বে তাদের জিনিসপত্র নিরাপদ ও উঁচুতে সরিয়ে নেওয়ার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে সরকার।

যদিও ব্যাংককের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি স্বাভাবিক কার্যক্রম বজায় রেখেছে, তবে যাতায়াতে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত নভেম্বরে দক্ষিণাঞ্চলে দশকের সবচেয়ে ভয়াবহ বনান্যাসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির স্মৃতি বয়ে বেড়ানো থাইল্যান্ডের জন্য এই নতুন প্রাকৃতিক বিপর্যয় এক বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ শিশু। 
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির উত্থান না ঘটে, সে লক্ষ্যে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর