নবাবগঞ্জে গরুর খামারে আগুন, ১১ গরু অগ্নিদগ্ধ

আপডেট : ১৬ মে ২০২২, ০৫:১০ পিএম

ঢাকার নবাবগঞ্জে বাহ্রা ইউনিয়নের পশ্চিম চকবাহ্রা গ্রামে একটি গরুর খামারে আগুন লেগে ১১টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।  

সোমবার (১৬ মে) ভোরে ঘটা এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দু'টি ঘরও। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে অগ্নিদূর্গত পরিবারটির।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ১১টি গরু মোটাতাজাকরণ শুরু করেছিলেন ঢাকার পশ্চিম চকবাহ্রা গ্রামের জুয়েল হোসেন। সোমবার ভোরে হঠাৎ আগুনে পুড়ে গেছে তার খামার। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, তা জানেন না জুয়েলের পরিবারের লোকজন। 

বাহ্রা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সালাহউদ্দিন বাবু বলেন, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন জুয়েল। তার জন্য এ ক্ষতি পুষিয়ে উঠা সহজ হবে না। 

বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাফিল উদ্দিন মিয়া বলেন, আসন্ন কোরবানিকে সামনে রেখে গরু মোটাতাজাকরণের জন্য ঋণ ও সুদে ধার নিয়ে ১১ টি গরু কেনেন জুয়েল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের খামারে কঠোর পরিশ্রম করতেন জুয়েল। হঠাৎ আগুনে গরুগুলো পুড়ে মারা যাওয়ায় সর্বস্ব খুইয়ে পথে বসেছেন জুয়েল। 


একাত্তর/জো

জেলার  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কারখানায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সবশেষ তথ্যমতে, এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। তাদের সহায়তা করছে...
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকার নবাবগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর