সাতক্ষীরায় অস্ত্রসহ যুবককে আটক করলো জনতা

আপডেট : ১৭ মে ২০২২, ০১:০২ পিএম

সাতক্ষীরার আলীপুর ঢালী পাড়ায় একটি এসএলআর জাতীয় অস্ত্রসহ এক ব্যক্তি আটক করে বিজিবির কাছে সোপর্দ করা করেছে জনতা। 

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ার সামছুর রহমানের রাইস মিলের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম নাম রানা (২৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার নারায়নজোল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

আলীপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম  লাকি জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রানা নামের এক ব্যক্তি খানপুর মোড় দিয়ে ঢালীপাড়ায় ঢোকার সময় সামছুরের রাইস মিলের সামনে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়।

তার কোমরে জড়ানো গামছার মধ্যে একটি অস্ত্র দেখতে পেয়ে তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে ধরার পর গামছায় মোড়ানো একটি বিদেশী এসএলআর সদৃশ্য জিনিস দেখা যায়। পরে তাকে ঢালীপাড়া মোড়ে আটকে রাখা হয়। 

পরে বাঁকাল চেকপোষ্টোর বিজিবি সদস্যরা অস্ত্রসহ ওই ব্যক্তিকে নিয়ে চলে যায়। পরে তাকে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, সম্প্রতি ভোমরা সীমান্তের বিপরীতে একটি অস্ত্র খোয়া যাওয়া নিয়ে কয়েকদিন আগে তোলপাড় হয়েছে। এটি সেই অস্ত্র কিনা তা বিজিবি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, অস্ত্রসহ এক ব্যক্তিকে জনতা আটক করে রেখেছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ওই ব্যক্তিকে বিজিবি নিয়ে গেছে। অস্ত্রসহ আটককৃত যুবক সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল আল মাহমুদ বলেন, এ সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।


একাত্তর/এআর

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর