৩৫ টাকা বেশি দামে তেল বিক্রির দায়ে জরিমানা

আপডেট : ১৮ মে ২০২২, ০৩:৫৪ পিএম

নওগাঁর রাণীনগরে কেনা দামের চেয়ে কেজিতে ৩৫ টাকা বেশি দামে (খোলা) সয়াবিন তেল বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে আরেক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ সময় শামীম হোসেন বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে দুপুরে ওই বাজারে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ওই বাজারের আকাশ ষ্টোরের মালিক (খোলা) সয়াবিন তেল ক্রয়ের ভাউচার অনুযায়ী ১৭৫ টাকা কেজিতে ক্রয় করেন। কিন্তু তিনি অতিরিক্ত মুনাফার লাভের আশায় ২১০ কেজিতে সেই খোলা তেল বিক্রি করছিলেন। এই জন্য ওই ষ্টোরের মালিক মোফাজ্জল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং কেনা দামের চেয়ে কেজিতে ৫টাকা বেশি দামে ৪ ব্যারেল (খোলা) সয়াবিন তেল উপস্থিত সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়াও একই বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাথী ষ্টোরের মালিক শাহজাহান আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল মান্নান ও আবাদপুকুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর