খালিয়াজুড়িতে বজ্রপাতে দুইজন নিহত

আপডেট : ১৯ মে ২০২২, ০৪:৩২ পিএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে জাকারুল মিয়া (৩৪) নামে  মামুন মিয়া (১৪) দুইজন নিহত হয়েছে। বুধবার (১৮ মে) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে ও চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাকারুল মিয়া আটপাড়া উপজেলার ইকরহাটি গ্রামের মো. আকেব আলীর ছেলে ও খালিয়াজুড়ির রানিচাপুর গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৪)।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খলাপাড়া হাওরে কয়েকজন ধান কাটতে গিয়েছিলেন। এসময় হঠাৎ করেই ঝড়বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে আসার সময়ে বজ্রপাতে ঘটনাস্থলেই জাকারুলের মৃত্যু হয়। 

আর চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের মামুন মিয়া (১৪) বৃষ্টির সময়ে ঘরের বাহিরে গেলে বজ্রপাতের তীব্র আওয়াজে জ্ঞান হারিয়ে ফেলে। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হবার কিছুক্ষণ পর তার অবস্থার অবনতি হলে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।


একাত্তর/জো

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তার এক সহপাঠীও আহত হয়েছে।
রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সাড়ে চারটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে...
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ আগমনী বার্তা নিয়ে শনিবার উদযাপিত হতে যাচ্ছে পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর