ইভিএম’র ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার

আপডেট : ২১ মে ২০২২, ০৭:০৮ পিএম

ইভিএম এর কোনো ভুল, ত্রুটি যদি কেউ ধরতে পারে তার জন্যে প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। একইসাথে তিনি জানান, বাংলাদেশের ইভিএম মেশিনের মতো সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই। রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছে তাদেরকেও আমরা আমাদের মেশিন দেখাব। তাদের হাতে ছেড় দেব, দেখান কোথায় ভুল আছে? আর কোন মেশিন কোথায় যাচ্ছে কেউ জানে না।

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ইভিএম নিয়ে অনেকে অনেক কথা বলেন। এজন্য আমরা আগামীতে দেশে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসব। এখানে উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন অফিসাররা আছেন, আপনারা অফিসে ইভিএম রাখবেন যাতে করে মানুষ সেটা দেখতে পারে কিভাবে ভোট প্রয়োগ করতে হয়। অনেকে বলে এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ধরনের ভ্রান্ত ধারণা দূর করতে হবে। 

শনিবার (২১ মে) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন বা কমিশন সম্পর্কে আপনারা সত্যটা লিখবেন। এতে কেউ বাধা দেবে না। আপনারা সত্যটা লিখলেও জনগণ বিশ্বাস করে আবার অনেক সময় মিথ্যাটা লিখলেও জনগণ বিশ্বাস করে। তবে আমার অনুরোধ আপনারা সত্যটা লিখবেন। 

নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক। বর্তমান কমিশনে আমরা যারা আছি সকলে জনগণের অধিকার জনগণকে প্রয়োগ করতে দেব। যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা প্রতিহত করব। যদি প্রতিহত করতে না পারি তাহলে বসে থাকব না, চলে যাব।

মো. আনিছুর রহমান আরও বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। যেমন ব্যাংকে হিসাব খোলা, জমি দলিল, মোবাইলের সিম ক্রয়, পাসপোর্টসহ অনেক কাজে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র লাগে। এজন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে। যারা ভোটার হালনাগাদের তথ্য কম্পিউটারে এন্ট্রি দেবেন তারা খুব সর্তকতার সঙ্গে মানুষের নাম ঠিকানা লিখবেন। যাতে কোনো ভুল তথ্য না আসে। আগামী ১৫ জুন মাদারীপুরের কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো ধরনের জোর বা প্রভাব খাটানো যাবে না। নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে সে জন্য আমরা কঠোর নজরদারি রাখব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। রাতে কোনো ভোট হবে না।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা।

সভা সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর