নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২২ মে ২০২২, ০৩:৪৮ পিএম

নরসিংদীর বেলাবোতে নিজ বাড়িতে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। 

বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে রোববার (২২ মে) সকাল আটটার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলা গ্রামের রঙমিস্ত্রি গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম। গতকাল থেকে বাড়ি ছিলেন না গিয়াস উদ্দিন। তিনি রঙের কাজে গাজীপুরে ছিলেন। রাতের কোনও এক সময় গলাকেটে তার স্ত্রী ও দুই সন্তানকে দুর্বৃত্তরা হত্যা করতে পারে।

সকালে ৩৬ বছর বয়সী রাহিমা বেগম, তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। 

রাহিমার স্বামী গিয়াস উদ্দিন বলেন, ‌‘জমিজমা ও গাছকাটা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ ছিল। এছাড়া কারও সঙ্গে কোনও বিরোধ নেই।’ এর জেরে রাতে তাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারবো।


একাত্তর/জো 

গাজীপুর কোনাবাড়ীতে এক অটোচালক, কালিয়াকৈর, মৌচাক, বয়াতি, গলাকাটা মরদেহ উদ্ধার,
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাবার বাড়ি থেকে সদ্যবিবাহিত এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত...
নরসিংদীর বেলাবোতে সিএনজিচালিত অটোরিকশার চালক হারুনুর রশিদ হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার এক খেলার মাঠে ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর