সোনারগাঁয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০২:৫৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার এক খেলার মাঠে ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত রোজিনা আক্তার (৩৪) ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। 

তিনি জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা স্মার্টকার্ডের মাধ্যমে নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে হামলা

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যাবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর