মহিপুরে যুবকের পেটে ছুরিকাঘাত, সংবাদকর্মীকে মারধর

আপডেট : ২২ মে ২০২২, ০৩:২৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে পূর্ববিরোধকে কেন্দ্র করে রাকিব হাওলাদার নামের এক যুবককে পেটে ছুরিকাঘাত করেছে একদল যুবক। 

এসময় ঘটনার ভিডিও করতে গেলে স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান হাওলাদারকেও পিটিয়ে জখম করে ওই যুবকরা। 

শনিবার (২১ মে) রাতে মহিপুরে শেখ রাসেল সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত দুইজনকে রাত ১১টার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

রোববার (২২ মে) দুপুরে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত সংবাদকর্মী জানান, বেশ কয়েকদিন ধরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই কিশোর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আসছিলো। এর জেরে শনিবার রাতে শেখ রাসেল সেতু এলাকায় খলিলের নেতৃত্ব রাকিবের উপরে হামলা হয়। এসময় হামলা থামাতে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর