সাগরে ধরা ৫৪ কেজির ‘ট্রেভ্যালি’, ভালো লক্ষণ দেখছেন মৎস্য কর্মকর্তারা

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্যই অত্যন্ত ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশাল আকারের মাছটি কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য নিয়ে আসা হয়। সেখানে প্রকাশ্য নিলামে কেজিপ্রতি ৬৬৬ টাকা দরে মোট ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী। বিশাল আকারের এই ট্রেভ্যালি দেখতে মহিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ঢল নামে।

জেলেরা জানান, ‘এফবি সালমা করিম’ নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে সাগরে জাল ফেললে সুবিশাল এই মাছটি ধরা পড়ে। পরে মাছটি মহিপুর মৎস্য আড়তে আনলে ‘আঁখি ফিছ’ ও ‘তহুরা ফিছ’ নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আন্তর্জাতিকভাবে এটি ‘ট্রেভ্যালি’ মাছ নামে পরিচিত, যা ক্যারাঙ্গিডি পরিবারের সামুদ্রিক প্রজাতি। কুয়াকাটা ও কলাপাড়া অঞ্চলে স্থানীয়ভাবে মাছটিকে ‘তবল’, ‘তবলি’, ‘বগা’ কিংবা ‘খাঁদিয়া’ নামে ডাকা হয়।

তিনি আরও বলেন, তবল বা ট্রেভ্যালি মাছ বেশ সুস্বাদু, উচ্চ প্রোটিনসমৃদ্ধ এবং কাঁটা তুলনামূলক কম থাকে। সাধারণ ভোক্তাদের কাছে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বঙ্গোপসাগরে নিয়মিত এমন প্রকাণ্ড সামুদ্রিক মাছ ধরা পড়া আমাদের সামুদ্রিক পরিবেশ সুস্থ থাকারই প্রমাণ দেয়।

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর