কুয়াকাটায় এক ট্রলারে ধরা ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এর আগে বঙ্গোপসাগরের শেষ বয়া সংলগ্ন এলাকায় ‘এফবি জুনাইদ’ নামের একটি মাছধরা ট্রলারের জেলেরা জাল ফেললে বিপুল পরিমাণ এই ইলিশ ধরা পড়ে। ট্রলারটির চালক হিসেবে ছিলেন আলমগীর মাঝি।

স্থানীয় আড়ত সূত্রে জানা গেছে, জালে ধরা পড়া ইলিশগুলোর মধ্যে বেশ কয়েকটি সাইজ বা ক্যাটাগরি ছিলো। এর মধ্যে এক কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ ইলিশ প্রতি মণ এক লাখ ১৫ হাজার টাকা দরে মোট ২৭ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়। 

অন্যদিকে, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে ২০ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ডাকের মাধ্যমে মহিপুরের ‘মনোয়ার ফিস’ নামের একটি আড়ত প্রতিষ্ঠান মাছগুলো কিনে নেয়।

ট্রলারের মাঝি আলমগীর জানান, সাগরে জাল ফেলার পর একসঙ্গেই বিপুল পরিমাণ ইলিশ উঠে আসে। সবকটি মাছই বেশ সুস্বাদু ও ভালো আকারের হওয়ায় আড়তে নেওয়ার পর কাঙ্ক্ষিত দাম পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে বড়ো সাইজের ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে সাগরে আরও বেশি পরিমাণ ইলিশ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর