এক ট্রলারেই ধরা প্রায় ১০০ মণ ইলিশ, বিক্রি ৩০ লাখ টাকায়

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়। দীর্ঘদিন খরা চলার পর একসঙ্গে বিপুল পরিমাণ মাছ পাওয়ায় বাঁধভাঙা খুশিতে মেতে উঠেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

মৎস্য বন্দর সূত্রে জানা যায়, ‘এফবি আবদুল্লাহ’ নামের একটি মাছ ধরার ট্রলার ১৫ জন জেলে নিয়ে গভীর সাগরে যায়। ট্রলারটির মাঝি ছিলেন বাদশা মিয়া। সাগরে এক দিন অবস্থান করার পর পশ্চিমের বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে এক টানা বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।

মাছ শিকার শেষে বুধবার বিকেলে ইলিশ বোঝাই ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসে। পরে বন্দর এলাকার ‘সিফাত ফিস’ নামক আড়তে প্রকাশ্যে নিলামের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা সেই নিলামে ইলিশগুলো প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি হয়।

সিফাত ফিসের মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের ঘাটে একটি ট্রলার ৯০ থেকে ১০০ মণ ইলিশ নিয়ে আসে। দিনব্যাপী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নিলামের মাধ্যমে ইলিশগুলো বিক্রি করা হয়েছে। বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।

তিনি আরও আশা প্রকাশ করে জানান, এভাবে নিয়মিত সাগরে ইলিশ পাওয়া গেলে বিগত দিনের ক্ষতি কাটিয়ে মৎস্য ব্যবসায়ীদের পুরনো ঋণ পরিশোধ করা সম্ভব হবে, যা স্থানীয় মৎস্য ব্যবসায় নতুন গতি ফেরাবে।

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর