শিয়ালের মাংস বিক্রির দায়ে ১৫ দিনের কারাদণ্ড

আপডেট : ২৩ মে ২০২২, ০৩:৫২ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে শিয়ালের মাংস বিক্রির দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার (২৩ মে) সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে শিয়ালের মাংস বিক্রি করার সময় রঞ্জিত চন্দ্র দাস নামে ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। 

পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

রামগতি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, আলেকজান্ডার বাজারে শিয়ালের মাংস বিক্রির করার খবর পেয়ে অভিযান চালিয়ে পশু মাংস নিয়ন্ত্রণ আইনে রঞ্জিত চন্দ্র দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

আরও পড়ুন: মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার তিন

এছাড়া তার কাছ থেকে ছয় কেজি শিয়ালের মাংস এবং চামড়া উদ্ধার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 

অভিযানে রামগতি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসজে

জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল...
গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে নোয়াখালী ও লক্ষ্মীপুরে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে লক্ষ্মীপুর জেলার প্রায় পাঁচ হাজার আবাসিক গ্রাহকের ঘরে চুলা জ্বলা বন্ধ হওয়ার পাশাপাশি তিনটি সিএনজি ফিলিং...
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চোরচক্রের খপ্পরে পড়ে নগদ টাকা ও মানিব্যাগ হারিয়েছেন এক প্রবাসী রোগী। পরে আটক ওই চোরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, একই জেলার রামগতি উপজেলার...
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন...
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর