মা-ছেলেকে গলাকেটে হত্যার চারদিন পর দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৫ মে ২০২২, ০৫:৪২ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চাঞ্চল্যকর মা-ছেলের হত্যার ঘটনার চারদিন পর মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ এর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার (কোম্পানি কমান্ডার) আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সবুজ রানা। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাকির হোসেন ওরফে জুফিয়াল (২৮) ও চান মিয়া (৪৩)। সংবাদ সম্মেলন শেষে আসামিদেরকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, পারিবারিক কলহের জের ধরে পূর্বপরিকল্লিতভাবে হাফসা আকতার হারেনা (২৭) ও তার পাঁচ মাস বয়সী শিশুকে গলাকেটে হত্যা করে আসামিরা। 

পরবর্তীতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে  আসামি জাকির হোসেন ওরফে জুফিয়ালকে জামালপুর জেলার বকশিঞ্জ উপজেলা থেকে মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২টার দিকে আটক করে র‍্যাব। 

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রৌমারী) উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রাম থেকে অপর আসামি চান মিয়াকে আটক করা হয়। 

আরও পড়ুন: প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চার যুবক গ্রেপ্তার

প্রসঙ্গত, গত ২১ মে ভোরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া এলাকায় হাফসা আকতার হারেনাকে গলাকাটা অবস্থায় তার ছেলের মরদেহের পাশ থেকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। 

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় হারেনার পিতা বাদী হয়ে রৌমারী থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। 


একাত্তর/এসজে

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর