প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চার যুবক গ্রেপ্তার

আপডেট : ২৫ মে ২০২২, ০২:৩৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত ও এক সংবাদকর্মীকে পিটিয়ে আহত করার মামলায় চার চিহ্নিত বখাটে যুবককে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া পৌর শহরের ফায়ার সার্ভিস সড়ক ও চাকামইয়া সেতু এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান অভিযুক্ত সুমন ও রনি এবং তাদের সহযোগী জুয়েল ওরফে ওসমান এবং শাহীন।

মহিপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ চারজন গভীর রাতে এলাকা ছেড়ে পালানোর সময় তাদের ধরতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় তারা টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বাগেরহাটে ট্রালির ধাক্কায় নারীসহ নিহত দুই

গত ২২ মে রাতে কুয়াকাটাগামী শেখ রাসেল সেতু এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবক রাকিবকে ছুরিকাঘাত করে গ্রেপ্তার চারজন। এসময় স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করে অভিযুক্তরা। ওই রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাকিবের মা বাদী হয়ে পরদিন সুমন, রনির নাম উল্লেখ করে মহিপুর থানায় মামলা দায়ের করেন।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর