কুসিকে রিফাত পেলেন নৌকা আর সাক্কু টেবিল ঘড়ি

আপডেট : ২৭ মে ২০২২, ০১:২৩ পিএম

প্রতীক বরাদ্দ পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। 

শুক্রবার (২৭ মে) সকাল ১০ টায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়রপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক এ প্রতীক বরাদ্দ দেন। 

আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ। 

কুমিল্লা সিটি নির্বাচনে এবার মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে সংরক্ষিত ওয়ার্ড থেকে ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ড থেকে ১০৬ জনসহ ১৪৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ১৫জুন ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।।


একাত্তর/এআর

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হয়ে যাওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে, এখানে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি এগিয়ে রয়েছেন।
ঝিনাইদহ-২ আসনে নৌকার সমর্থক ও ঠিকাদার বরুণ কুমার ঘোষকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
বিএনপি-জামায়াতের নীলনকশায় পা দিয়ে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামালপুর-৫ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।
নির্বাচনী সহিংসতার মুন্সীগঞ্জের ভোটকেন্দ্রের সামনে নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর