ঝিনাইদহে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম

ঝিনাইদহ-২ আসনে নৌকা সমর্থক বরুণ কুমার ঘোষ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের হামদহ বাইপাস সংলগ্ন মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বরুণ কুমার হামদহ ঘোষপাড়ার মৃত নরেন্দ্র নাথ ঘোষের ছেলে এবং একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মাঝিপাড়ার চায়ের দোকানের দিকে যাচ্ছিলেন বরুণ। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালের চিকিৎসক সুলতানা জান্নাহ জানান, বরুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরুণসহ তার পরিবারের সদস্যরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ারের কাছে নৌকার প্রার্থী তাহজিব আলম পরাজিত হন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় বিশ্বাস বলেন, নিহত বরুণ নৌকার ভোট করার কারণে প্রতিপক্ষরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। 

সদর থানার ওসি শাহিন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল ও মরদেহ দেখেছি। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে কি কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি।

এদিকে সন্ত্রাসী যে দলেরই হোক তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র বিজয়ী প্রার্থী নাসের শাহরিয়ার।

আরবিএস
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর