সহিংসতায় প্রাণ গেলো নৌকা সমর্থকের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

নির্বাচনী সহিংসতার মুন্সীগঞ্জের ভোটকেন্দ্রের সামনে নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার সকালে ভোট শুরুর পরই মিরকাদিম উপজেলার টেঙ্গর এলাকায় তিন রাস্তার মোড়ে নৌকার সমর্থক জিল্লুরকে কুপিয়ে হত্যা করে সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্বজনদের দাবি, জিল্লুর ছিলেন নৌকার সমর্থক। প্রতিপক্ষ কাঁচি মার্কার সমর্থকেরা তাকে হত্যা করেছে।

সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস। আর এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীকে লড়ছেন মোহাম্মদ ফয়সাল।

নিহত জিল্লুর রহমানে বাড়ি টেঙ্গরে। তার বাবার নাম শরীতুল মুন্সী।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর রিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, তদন্ত করে অচিরেই অপরাধীদের গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় ভোট গ্রহণ বন্ধ হবে না। 

মুন্সীগঞ্জের পুলিশ সুপার আসলাম খান বলেন, ভোট কেন্দ্রের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

জিল্লুর রহমান স্থানীয় ঝলক হত্যার প্রধান আসামী ছিলেন বলেও জানান পুলিশ সুপার। 

ঘটনাস্থলে কাঁচি প্রতীকের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে জিল্লুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আরবি
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর