নওগাঁয় শিব মন্দিরের তিনটি মূর্তি ভাঙচুর

আপডেট : ২৭ মে ২০২২, ০৪:১৮ পিএম

নওগাঁর রাণীনগরে এক শিব মন্দিরে শিব মূর্তিসহ তিনটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৬ মে) রাতের অন্ধকারে উপজেলার পারইল পানিতাপাড়া গ্রামের জোৎসনা রাণীর পারিবারিক মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করলেও এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

জোৎসনা রাণী জানান, বাড়ি উঠনে পারিবারিক একটি শিব (সন্ন্যাস) মন্দির রয়েছে। সেই মন্দিরে শিব মূর্তি ও শিবের দু’টি বাহন মূর্তিসহ মোট তিনটি মূর্তি ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় মন্দিরে অর্চনা শেষে প্রদীপ জ্বালিয়ে বাড়িতে যাই। 

শুক্রবার (২৭ মে) সকালে মন্দিরে ভোগ দেওয়ার জন্য মন্দিরে গিয়ে দেখি কে বা কারা মন্দিরের ভিতরে রাখা শিব মূর্তির গলা, হাত ভেঙে ফেলেছে। এছাড়া শিবের দু’টি বাহন মূর্তি ভেঙে মাটিতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। 

তিনি আরও জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল মন্দিরে এসেছিলো।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনাটি জানার সাথে সাথে আমি ও উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কাউকে আটক করা সম্ভব না হলেও দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর