রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ মে ২০২২, ০২:০৩ পিএম

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৮ মে) সকালে মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিমে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত রক্তাক্ত একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর দেয়। খবর পেয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমানসহ পুলিশ সদস্যরা ওই এলাকা পরিদর্শন করেন। তবে ঘটনাটি রেলওয়ের অংশে হওয়ায় নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রেললাইনের পাশ থেকে আনুমানিক ১২-১৪ বছরের অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করে। 

নরসিংদী রেলওয়ে থানার উপপরিদর্শক ইমায়েদুল মাহাদী জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহটি। মরদেহর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।


একাত্তর/জো 

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয়...
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। 
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর