দেবহাটায় ট্রাকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২২, ০২:৪৮ পিএম

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ মে) সকাল সোয়া ১১টার দিকে দেবহাটা উপজেলার গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

নিহত মোটর সাইকেল চালকের নাম আশরাফুল ইসলাম সোনা (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সখিপুর শাখার স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, আশরাফুল ইসলাম সোনা সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সোয়া ১১টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের নিকটবর্তী গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে সাতক্ষীরাগামি একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জকশ হন। 

খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেবহাটা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনার প্রক্রিয়া চলছে।


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর