মেহেরপুরে ক্রমশ বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

আপডেট : ২৯ মে ২০২২, ০১:৩৪ পিএম

গত এক সপ্তাহ ধরে মেহেরপুরে ডায়রিয়া রোগীর সংখ্যিা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিনই অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। শনিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন ডায়রিয়া রোগী। আর এখন পর্যন্ত এই হাসপাতালটিতে মোট ডায়রিয়া রোগীর সংখ্যা ৫৪২ জন। 

কিন্তু চিকিৎসা নিতে আসা রোগীদের যেন ভোগান্তি শেষ নেই। কারণ, ডায়রিয়া ওয়ার্ডে জায়গা নেই, আছে চিকিৎসক সংকট। সেই সাথে আছে ঠিক সময়ে সঠিক সেবা না পাবার অভিযোগ। 

হাসপাতালটিতে আসা অনেকেই বলছেন, এমন পরিস্থিতিতে নানা রকম শঙ্কা নিয়ে কোন রকমে চিকিৎসা পেলেও তাতেও কিছুটা স্বস্তি তাদের। অনেকেরই ওয়ার্ডে জায়গা না পেয়ে ঠাঁই নিয়েছেন হাসপাতালের বারান্দায়, মেঝেতে, করিডোরে। 

image


প্রতিদিন এতো ডায়রিয়ার ভর্তি দেখে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সসহ অন্যান্য কর্মকর্তারাও। নার্সরা বলছেন, ডায়রিয়া ওয়ার্ডে এতো রোগী তারা আগে কখনো দেখেননি। আর তাই গাদাগাদি করে থাকতে হচ্ছে এসব রোগীদের।

হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মকলেচুর রহমান জানিয়েছেন, হাসাপাতালে শয্যা সংখ্যা ১০টি। পরিস্থিতি সামাল দিতে ডরমিটরিতে চিকিৎসা দেওয়া হয়েছে। পর্যাপ্ত ওষধ রয়েছে। আইসিডিডিআরবি রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেছে। 

এতে কলেরার জীবাণু পাওয়া গেছে, যা পানি অথবা খাবারের মাধ্যমে ছড়ায়। কোন এলাকার পানি বা খাবারে এ জীবাণু রয়েছে, তা এখনো নিশ্চিত নন তারা। তিনি বলছেন, রোগীদের বেশির ভাগই শহরের বাসিন্দা।

একাত্তর/ এনএ

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনদুপুরে অভিনব কায়দায় দুই মাসের শিশু চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ দেখা যায় হাসপাতাল চত্বরে।
দেশের মানসিক রোগীদের স্বাস্থ্যসেবার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালটি নিজেই ভালো নেই।
বরিশাল শেরেবাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর