রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, আহত চার

আপডেট : ০১ জুন ২০২২, ০৪:৫২ পিএম

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার-ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাদের রাজবাড়ী সদর ও কালুখালি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

image


বুধবার (১ জুন) সকাল সাড়ে ৯টায় জেলার কালুখালি উপজেলার চাদপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, বুধবার সকালে কালুখালি উপজেলার চাদপুর রেলগেট এলাকায় ত্রিমুখী সংঘর্ষটি ঘটে। এতে ঘটনাস্থলে তিন জন ও পরে আরো তিনজনসহ মোট ছয়জন মারা গেছেন। নিহতদের পরিচয় এখনও  পাওয়া যায়নি। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

image


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে স্কুলে আবারও বন্দুক হামলা, নিহত এক

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।


একাত্তর/এসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
তিন দফা দাবি আদায় না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এই...
উচ্চ শব্দের গান, সীসার ঘন ধোঁয়া, বিলাসবহুল গাড়ি, মাদক আর তরুণ-তরুণীদের ভিড়, সব মিলিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসাটি রূপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর