যুক্তরাষ্ট্রে স্কুলে আবারও বন্দুক হামলা, নিহত এক

আপডেট : ০১ জুন ২০২২, ০২:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে স্কুলে প্রাণঘাতী হামলায় সপ্তাহ না গড়াতেই আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহতসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) লুইজিয়ানায় একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

নিউ অরলিন্স পুলিশ বিভাগের প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট ক্রিস্টোফার গুডলির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়ার বরাত দিয়ে একই খবর প্রকাশ করছে এনডিটিভি।

জানা গেছে, এদিন নিউ অরলিন্সের জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে মরিস জেফ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বয়স্ক সেই নারী মারা যান।

ক্রিস্টোফার গুডলি বলেছেন, সম্ভবত দুই নারীর মধ্যে লড়াই হয়েছিল। এরপর তারা অস্ত্র বের করেন ও গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এক সন্দেহভাজন ও তার উদ্দেশ্য সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

নিউ অরলিন্সের মেয়র লাতোয়া ক্যানট্রেল ওই অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন। কিন্তু গুলির ঘটনার আগেই সেখান থেকে চলে যান। 

ক্যানট্রেল পরে এক বিবৃতিতে বলেছেন, বন্দুক সহিংসতা আমাদের শহরটাকে জর্জরিত করছে।

আরও পড়ুন: ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু আজ

এর আগে, গত ২৪ মে টেক্সাসের উভালদে এলাকায় একটি এলিমেন্টারি একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ২১ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জনই শিশু। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে স্কুলে সংঘটিত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য মতে, ২০২০ সালে দেশটিতে ১৯ হাজার ৩৫০টি বন্দুকহামলার ঘটনা ঘটেছে, যা ২০১৯ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি।



একাত্তর/এসি

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর