প্রক্সি দিয়ে গিয়ে চার শিক্ষার্থীর সাজা, শিক্ষককে জরিমানা

আপডেট : ০৩ জুন ২০২২, ০৭:৪৪ পিএম

পটুয়াখালীতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদ সাজা দেওয়া হয়েছে। এ সময় কেন্দ্রে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় এক শিক্ষককে জরিমানা করা হয়।

শুক্রবার (৩ জুন) জেলা সদরের সরকারি জুবলি স্কুল কেন্দ্র ও পটুয়াখালী পলিটেকনিক কলেজ কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীদের আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ও শিক্ষককে জরিমানা করা হয়। 

সরকারি জুবলি স্কুল কেন্দ্র থেকে আটকরা হলেন- পাবনার মো. মনোয়ার হোসন (২৮) ও এনামুল হক ইমন (২৯)।

তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।

এদিকে পটুয়াখালী পলিটেকনিক কলেজ কেন্দ্র থেকে আটকরা হলেন- কিশোরগঞ্জের মো. পাবেল (২৬) ও ফরিদপুরের মো. জাহিনুর মুন্সি জাহিদ (২৯)। 

তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।

অপরদিকে, পরীক্ষা কেন্দ্রে সহযোগিতা করার দায়ে আবদুল করিম মৃধা কলেজের শিক্ষক মো. ইউসুফ আলমকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন: তরুণদের রেষারেষি রূপ নিলো সংঘর্ষে, আহত ১০

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও নেজারত ডেপুটি কালেক্টর গোলাম সরোয়ার জানান, শুক্রবার সকালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে এদের গতিবিধি সন্দেহ হয়। আটকের পর প্রক্সি দেওয়ার সত্যতা পাওয়া গেলে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, শুক্রবার সকালে প্রাথমিক শিক্ষক নিয়োগ এ  পরীক্ষা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলায় আট হাজার  ২৫ জন জন এ পরীক্ষায় অংশ নেন।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর