পিকআপ চাপায় সাইকেল আরোহীর মৃত্যু, আহত ছয়

আপডেট : ০৩ জুন ২০২২, ০৮:০৬ পিএম

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় পিকআপ ভ্যানটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে আরও ছয়জন আহত হন। 

শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের জামিরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের (৫৮) সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর হাসন্দি গ্রামের মশিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আবু তাহের তাদের বাড়ী থেকে সাইকেলযোগে উত্তর হামছাদী ইউনিয়নের কালি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় জামিরতলী এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায় এবং বাইসাইকেল আরোহী আবু তাহেরসহ পিকআপের ছয় শ্রমিক আহত হন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত ছয়জনের মধ্যে গুরুতর আহত অলি উল্যাহসহ তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় খালে ডুবে নারীর মৃত্যু

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহতদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে। 

তিনি আরও জানান, পিকআপটি আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর