আদমদীঘিতে দুই চালকলে ৬৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৩ জুন ২০২২, ১১:৩০ পিএম

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় চালের বাজারের অস্থিরতা কমাতে অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই চালকল মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন চালকলে অভিযান চালানো হচ্ছে। অভিযানে সরকারি গুদামে চাল সরবরাহ না করে গুদামে মজুদ রাখা এবং ল্যাইসেন্স না থাকায় শুক্রবার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো রোড এলাকায় মেসার্স শাপলা চাল কলের ৫০ হাজার টাকা এবং ডিজিএম চাল কলের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনসৃঙ্খলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক জানান, কয়েক দিন ধরেই চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। চালের বাজারের অস্থিরতা কমাতে অবৈধ চাল মজুদকারীদের বিরম্নদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলবে।


একাত্তর/এসি


বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর