তরুণীর সঙ্গে কথা বলায় মাথা ন্যাড়া করলো ইউপি সদস্য

আপডেট : ০৯ জুন ২০২২, ১২:৩৭ পিএম

পটুয়াখালীতে শালিস বৈঠকে মো. তুহিন (২০) এবং মো. কালু গাজী (২২) নামে দুই যুবকের মাথা ন্যাড়া করে মাথায় আলকাতরা দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড এর সদস্য আবু সায়েম গাজীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে গলচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে চর মহিউদ্দিন গ্রামের নোমর সুলিজ সংলগ্ন আবাসনে এ ঘটনা ঘটে।

তুহিন চরবাংলা গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে এবং কালু গাজী একই এলাকার লিটন গাজী ছেলে।

নির্যাতনের শিকার তুহিনের পিতা ইউসুফ হাওলাদার জানান, গত মঙ্গলবার দুপুরে চরবাংলা গ্রামের অহিদুল মৃধার বিয়ে ছিলো। বিয়েতে অন্যান্যদের সাথে বরযাত্রী হিসেবে তার ছেলে চরবাংলা থেকে চর মহিউদ্দিন নোমর সুলিজ সংলগ্ন আবাসনে নুরু সর্দারের বাড়িতে যায়। ওই বাড়িতে দুপুরে খাবারের পর বাড়ির পাশে স্থানীয় এক মেয়ের সাথে তার ছেলেরা দাঁড়িয়ে কথা বলে। এ সময় ওই মেয়ের ভাই কথা বলতে দেখে তুহিন এবং কালু গাজীকে মারধর করে।

এক পর্যায়ে ইউপি সদস্য আবু সায়েম গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শালিস বৈঠক বসিয়ে দুই যুবকে মারধর করে নিজ হাতে খুর দিয়ে মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন।

নির্যাতনের শিকার তুহিন এবং কালুগাজী বলেন, আমরা কোনো অপরাধ করিনি। আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। এ ঘটনার বিচার চাই আমরা।

চর বিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর বাংলার ইউনিয়ন পরিষদ সদস্য হাসান সর্দার বলেন, ‘ছেলেরা অপরাধ করলে তার বিচারের সুযোগ আছে। অভিভাবকদের ডেকে কথা বলা যেত, কিন্তু এই আধুনিক সমাজে এভাবে মাথা ন্যাড়া করে আলকাতরা দেয়ার ঘটনা অমানবিক। আমরা এ ঘটনায় বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সদস্য আবু সায়েমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন শালিস বৈঠক হয়নি এবং আমি কারো মাথা ন্যাড়া করে দেননি। আর যদি এমনটি হয়ে থাকে তবে তার ভিডিও ফুটেজ কোথায়।

আরও পড়ুন: শেরপুরে পাহাড়ি ঢলে পরিষদসহ নিম্নাঞ্চল প্লাবিত

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর