বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিন গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২২, ০৩:১৫ পিএম

নারায়ণগঞ্জ নগরের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে দেওভোগ আখড়ায় রবি সাধুর বাড়িতে এ ঘটনায় গোটা এলাকায় শোকের মাতম ছড়িয়ে পরেছে।

বৃষ্টির সময় বিদ্যুৎতের তার ছিড়ে দেওভোগ আখড়া এলাকায় রবি সাধুর বাড়ির কলাপসিবল গেটে বিদ্যুতায়িত হলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলী রানী, দীপক ঘোষের স্ত্রী মনি রানী ও নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী।

বাড়ির গৃহবধূ বিমলা রানী জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করতে গেলে কলাপসিবল গেইটে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে একইবাড়ির অপর দুই গৃহবধূ মনি রানি ও বাসন্তী রানী বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান সাইদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর