২১ কোটি টাকায় নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি ট্রেনিং স্কুল

আপডেট : ১০ জুন ২০২২, ০১:৩৬ পিএম

পাঁচ বছর আগে নির্মাণের পর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করে গেলেও এখনো চালু হয়নি গাজীপুরের মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল। চুরি, হচ্ছে, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনার ভেতরের মূল্যবান জিনিসপত্র। অভিযোগ রয়েছে অসামাজিক কার্যকলাপও চলে এখানে, এটি রীতিমতো পরিণত হয়েছে মাদক সেবীদের আস্তানায়।

স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা বলছেন এতে জনবল নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করতে উচ্চ পর্যায়ে লেখা হয়েছে।

তিন বছর ধরে নির্মাণ কাজ চলার পর ২০১৭ সালের এপ্রিল মাসে প্রত্যাশী সংস্থা স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঠিকাদারের কাছ থেকে বুঝে নেয় এই প্রতিষ্ঠানটি। এরপর আয়োজন করে ফলক লাগিয়ে উদ্বোধন করা হয়। এতো বছর পরেও চালু না হওয়ায় এর ভেতরে মাদকদ্রব্য সেবনসহ চলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড।

স্থানীয়রা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি চালু হলে এলাকায় স্বাস্থ্যশিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবার প্রসার ঘটতো। প্রতিষ্ঠানটি বানিয়ে দীর্ঘদিন ফেলে রাখায় সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। বিভিন্নস্থানে ফাটল দেখা দেখা দেওয়ায় ও ডেবে যাওয়ায় এর নির্মাণ কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে তাদের।

প্রতিষ্ঠানটিতে নিরাপত্তাকর্মীসহ কোন ধরনের জনবল নিয়োগ না হওয়ায় বর্তমানে এটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।

স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্যমতে, ২০১৪ সালে নির্মাণ কাজ শুরু করে প্রতিষ্ঠানটি নির্মাণে ব্যয় হয়েছে ২০ কোটি ৮৬ হাজার টাকা। এরপরও সীমানা দেয়াল নির্মাণসহ নানা ধরনের কাজ করা হয়েছে। সোয়া ৫ একর জমির ওপর মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে রয়েছে একাডেমিক ভবন, হোস্টেল ভবন, অধ্যক্ষের বাসভবন, স্টাফ কোয়ার্টার।

আরও পড়ুন: বেপরোয়া ছাত্রলীগ, হামলার শিকার ইউপি চেয়ারম্যান

মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলটি চালু হলে অত্র এলাকার ২৫০ জন শিক্ষার্থী প্রতি বছর পড়ালেখার সুযোগ পাবেন। চার বছরমেয়াদি কোর্স শেষে অগ্রাধিকার ভিত্তিতে সরকারিভাবে নিয়োগ পাবেন তারা।


একাত্তর/আরএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর