বেপরোয়া ছাত্রলীগ, হামলার শিকার ইউপি চেয়ারম্যান

আপডেট : ১০ জুন ২০২২, ১১:২৫ এএম

পৌর ছাত্রলীগ সভাপতি ও তার বাহিনীর হামলা ও মারধরের শিকার হয়েছেন বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান। থানা চত্তরের পাশের সেদিনের সেই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও পুলিশ কোন তাৎক্ষনিক ব্যবস্থা নেয়নি ও মামলা নিতে গড়িমসি করেছে বলে অভিযোগ বেলকুচি স্থানীয় সরকার প্রতিনিধি ফোরামের।

বৃহস্পতিবার (৯ জুন) সংবাদ সম্মেলন করে দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার না হলে আগামী ১২ জুন থেকে কলম বিরতির ঘোষণা দিয়েছে বেলকুচি স্থানীয় সরকার প্রতিনিধি ফোরাম।

এর আগে ৫ জুন বিকেলে বেলকুচি উপজেলার জিধুরী মোড়ে আকস্মিকভাবে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের পথরোধ করে পৌর ছাত্রলীগের সভাপতি। আর এরপরই তার বাহিনীর অন্যরা আক্রমণ করে দু’জনের ওপর। সিসিটিভি ফুটেজে এ ঘটনার সত্যতা মেলে।

ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক ভূঁইয়া অভিযোগ করেন, গত ৫ জুন দুপুরে বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামে মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে হট্টগোল করে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ ও তার দলবল। মাদকের বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের আটকও করে। তবে জন প্রতিনিধি হিসেবে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক ভূঁইয়া বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগ নেন। কিন্তু এতে ক্ষুব্ধ হন পৌর ছাত্রলীগ সভাপতি। আর এতেই পরে একই দিন বিকেলে ক্ষুব্ধ পৌর ছাত্রলীগের সভাপতি ও তার দলবল উপজেলার জিধুরী মোড়ে আকস্মিকভাবে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের ওপর হামলা করে গুরুতর আহত করে। আর হামলার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বেলকুচির স্থানীয় সরকার প্রতিনিধি ফোরামের সভাপতি আব্দুল মজিদ বলেন, সেদিনের সেই ঘটনার ভিডিও ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এলেও থানা ২ দিন পর মামলা আমলে নেয়। এই সুযোগে ঘটনার ৪ দিন পর ৭ আসামীর মধ্যে ৬ জন আদালত থেকে জামিন নিয়ে নেয়।

কিন্তু প্রধান আসামী এখনো গ্রেপ্তার না হওয়ায় জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগের নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজী আর মাদকের কারবার করছে অসাধুরা। আর তাদের বাঁচাতে একটি মহল তৎপর। এর সঠিক বিচার না পেলে আগামী রোববার থেকে সকল প্রতিনিধিরা কলম বিরতিতে অংশ নেবে।

এদিকে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বললেন এ ধরনের ঘটনা কোনভাবেই কাম্য না।

আরও পড়ুন: বরিশালে সীমানা নিয়ে বিরোধ, পুলিশের গুলিতে আহত ২০

ছাত্রলীগের কোন নেতা কর্মীই মাদকের সাথে জড়িত নয় দাবি করে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রকি বলেন, পৌর ছাত্রলীগ সভাপতির কোন দোষ নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিও বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মামলার জন্য কাগজপত্র কম থাকায় মামলা এন্ট্রি করতে সময় লেগেছে। ইতিমধ্যে এই মামলার ৬ আসামী আদালত থেকে জামিন নিয়েছেন। অপরজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/আরএ

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর