হাতিয়ায় সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

আপডেট : ১২ জুন ২০২২, ০১:৪৩ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে তিনটি সাউন্ড গ্রেনেড ও একটি ছোরাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। 

শনিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চানন্দী ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে রোববার (১২ জুন) সকালে তাদেরকে মোর্শেদবাজার পুলিশ ফাঁড়ি থেকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, আটককৃত দুইজন চানন্দী ইউনিয়নের মিয়াজী গ্রামের মো. হানিফেরে ছেলে  ইব্রাহিম (৫৫) ও ইমাম উদ্দিন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে আল-আমিনবাজার এলাকায় জড়ো হয় একদল অস্ত্রধারী। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশের খবর দেয়। এসময় তাদের সাথে থাকা আরও ৬-৭ জন পালিয়ে যায়।

বাজারের চা দোকানদার রাজিব জানান, আটক হওয়া দুইজন স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম শামীমের আত্মীয় ও সমর্থক। তাদের বাড়ি ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার উত্তরে মিয়াজী গ্রামে। গভীর রাতে তারা মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করলে মানুষের সন্দেহ হয়।

মোর্শেদবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, একটি এক নলা বন্ধুক ও দু'টি এলজি উদ্ধার করা হয়।
পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীকে (৪৮) আটক করা হয়েছে। 
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে দুইটি দেশীয় রিভলভার, অস্ত্র তৈরির সরঞ্জাম ও কার্তুজসহ একজনকে আটক করেছে জেলা গো‌য়েন্দা পুলিশ।
রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি, অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী বেকায়দা মানিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার রাত সোয়া ১০টার সময় অভিযান চালিয়ে ছোট নুরপুর...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর