মেঘনা নদী থেকে আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ ১৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, একটি এক নলা বন্ধুক ও দু'টি এলজি উদ্ধার করা হয়।

সোমবার ভোররাতের দিকে এই ১৪ ডাকাতকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃরা হলেন বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২),মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮),  ভিবেষ মজুমদার (৩৮), মো. আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মো. নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩),  মো. মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭), মো. এমরান (৪০), মো. কাশেম (৫৩) ও মো. রিয়াজ (২৪)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান নিয়ে নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।  ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে বিচারিক আদালতে হাজির করা হবে। 

এআর
রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে একটি আগ্নেয়াস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই জায়গা থেকে একটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর