স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ১২ জুন ২০২২, ০৩:৩৩ পিএম

নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফাতেমা খাতুনকে (২৫) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মোস্তাফিজুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ। 

রোববার (১২ জুন) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দিঘিপাড়া শাহাপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সুরতহাল শেষে ফাতেমার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম জানান, ফাতেমার সাথে মোস্তাফিজের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। এই দম্পতির ৮ বছরের একটি ছেলে ও ৩ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। সংসারের অভাব অনটন কাটাতে গত চার বছর ধরে ঢাকায় অবস্থান করে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মোস্তাফিজ। রোববার সকালেই মোস্তাফিজুর ঢাকা থেকে বাড়ি আসেন। 

মোস্তাফিজের মা জুলেখা বেগম জানান, সকালের নাস্তা শেষে তিনি ৩ বছরের নাতনীকে সাথে নিয়ে বাড়ির বাহিরে চলে যান। কিছুক্ষণ পর তিনি বাড়ি ফিরে ফাতেমার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে মোস্তাফিজুরকে আটক করে থানায় খবর দেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, নিহত ফাতেমার গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মোস্তাফিজুর তাকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম ও ছয় মাসের...
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে এক কলেজ ছাত্রী মৃত্যু হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর