হাউজবোট উল্টে ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ ড্রেজারকর্মী

আপডেট : ১৩ জুন ২০২২, ০১:৪৪ পিএম

মোংলার বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক ক্যানেলে ড্রেজারের হাউজবোট উল্টে নিখোঁজ খাজা মাইনুদ্দিনের এখনো সন্ধান মেলেনি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খাজা মাইনুদ্দিনের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের দুটি দল। 

রোববার (১২ জুন) দুপুর ১২টার দিকে ক্যানেলের উলুবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মো. আনিসুজ্জামান জানান, রোববার দুপুর ১২টার দিকে ক্যানেলটিতে খননকাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারের দ্বিতলবিশিষ্ট একটি হাউজবোট উলুবুনিয়া এলাকায় পানি নেয়ার জন্য অবস্থান করছিলো। হাউজবোটটিতে ড্রেজারের স্টাফরা থাকতেন।  

আরও পড়ুন: পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

তখনই ওই ক্যানেল দিয়ে দ্রুত গতিতে যাওয়া অপর দুইটি অয়েল ট্যাংকারের ঢেউয়ে হাউজবোটটি উল্টে যায়। এসময় ১৫-১৬ জন স্টাফ বোট থেকে নদীতে লাফিয়ে সাঁতরে কুলে উঠে গেলেও ভিতরে খাজা মাইনুদ্দিন নামে একজন আটকে পড়েন। 

বিআইডব্লিউটিএর কর্মকর্তা আনিসুজ্জামান আরও বলেন, হাউজবোট উল্টে ডুবে নিখোঁজ হওয়া সিকিউরিটি গার্ড মাইনউদ্দিনের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্ঘটনার বিষয়টি মোংলা উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশকেও জানানো হয়েছে। 


একাত্তর/এসজে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর