রাজবাড়ীতে পিঠা-মাংস খেয়ে ১৫ জনের ডায়রিয়া

আপডেট : ১৪ জুন ২০২২, ০৮:৪৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আনছের মাঝির পাড়ায় পিঠা ও মাংস খেয়ে একই গ্রামের ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তারা সকলে বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের আনছের মাঝির পাড়ায় আব্দুল প্রামাণিক তার বাড়িতে ধানের খড় পালা (স্তূপ) দেয়ার জন্য গ্রামে ৭ জন লোক ও বাড়ির ৮ জন লোক মোট ১৫ জনকে নিংগারা বা কাজে নেয়। তারা শুধু তার বাড়িতে খড়ের পালা দিয়ে দেবে। তাদের কোন টাকা-পয়সা দিতে হবে না। তাদেরকে শুধু পিঠা ও মাংস খাওয়াতে হবে।

এ শর্তে কাজ শেষে শনিবার রাতে আব্দুল প্রামানিকের বাড়িতে সবাইকে পিঠা মাংস খাওয়ানো হয়। পিঠা-মাংস খাওয়ানো পর থেকে একে একে সবার পেটে ব্যথা শুরু হয় পরে পাতলা পায়খানা ও বমি হতে থাকে। তারা এলাকার ফার্মেসী থেকে পাতলা পায়খানার ঔষধ কিনে খেতে থাকেন, তাতে কোন কাজ না হওয়ায় আজ মঙ্গলবার বিকেলে ১৫ জনই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

আব্দুল প্রামাণিকের ছোট ভাই মনির হোসেন বলেন, আমার মেজ ভাই আব্দুল প্রামাণিক তার বাড়িতে আমার চাচাতো ভাইদের ও গ্রামের ৭ জনকেসহ ১৫ জনকে নিংগারা (কাজে) নেয় ধানের খড় পালা দেয়ার জন্য। তারা সবাই শনিবার সারাদিন খড়ের পালা দিয়ে দেয়। রাত ৯টার দিকে সবাই একত্র হয়ে চিতই পিঠা, ফার্মের মুরগির মাংস, ভাত, ডাল খেয়ে যার যার বাড়িতে চলে যায়। রাতেই তাদের পেট ব্যথা করতে থাকে তারপর পায়খানা ও বমি হতে থাকে সকালে খাওয়ার স্যালাইন ও পায়খানা বন্ধর ট্যাবলেট খেয়ে কোন কাজ না হওয়ায় আজ সকালে সবাই এসে হাসপাতালে ভর্তি হই।

হাসপাতালের ওয়ার্ড ইনর্চাজ মুক্তা সরকার বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে। প্রাথমিকভাবে জানা গেছে- যে ঘরে সবাই খেয়েছে তারা পায়খানা থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার না করে ওই হাত দিয়েই পিঠার গুড়ার চাল মাখিয়েছে। তাছাড়া যারা খেয়েছেন তারাও যথাযথভাবে হাত পরিষ্কার করেননি।

আরও পড়ুন: পানিবন্দী ৫০ হাজার মানুষ

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. সৈয়দ আমিরুল হক শামীম বলেন, একই গ্রামের ১৫ জন লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে। তাদের খাদ্য ও পানি বাহিত কারণে ডায়রিয়া হয়েছে। তবে অতিরিক্ত গরমে ও অতিরিক্ত ঠাণ্ডা জনিত কারণেও ডায়রিয়া হতে পারে।


একাত্তর/আরএ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর