স্বামীর মামলায় কারাগারে পাঁচ লাখ টাকা ‘যৌতুক’ দাবি করা স্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দির আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আরিফ হোসেন শুনানি শেষে তার জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওই নারী বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন এবং টাকা না দিলে সংসার করবেন না বলে বাবার বাড়ি চলে যান। স্থানীয়ভাবে সালিশ-মিমাংসার চেষ্টা ব্যর্থ হলে সাখাওয়াত হোসেন বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, তদন্তের পর পরোয়ানা জারি হলে আসামি পূর্বে সংসার করার প্রতিশ্রুতিতে জামিন পেয়েছিলেন। পরবর্তীতে লিগ্যাল এইড ও উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও ওই নারী বাদির সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানান। ফলে চুক্তি অনুযায়ী মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে বিবাদি পক্ষ কিংবা তাদের আইজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর