কলমাকান্দায় বেড়েই চলেছে নদনদীর পানি

বিপদসীমার ৩২ সেমি ওপরে উব্দাখালী নদীর পানি

আপডেট : ১৪ জুন ২০২২, ০৯:২১ পিএম

নোত্রকোনার কলমাকান্দায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে উব্দাখালী, মঙ্গলেশ্বরী, গণেশ্বরী, মহেষখলা, মহাদেও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

যদি টানা বৃষ্টি ও পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে উপজেলার সড়কসহ নিচু এলাকায় পানি উঠার সম্ভাবনাসহ বন্যার আশঙ্কা করছেন কলমাকান্দাবাসী।

মঙ্গলবার (১৪ জুন) বিকাল ছয়টায় উব্দাখালী নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া এই পাহাড়ি ঢলের পানিতে কিছু এলাকায় প্লাবিত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ। আর এই পানিতে বেশ কয়েকটি পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মাছচাষিরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী খারনৈ ইউনিয়নের কিছু কিছু এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে বাউসাম আয়শা (রা.) কওমি মাদ্রাসাসহ দুটি ঘর। গ্রামীণ সড়কের বিভিন্ন কাঁচাসড়ক ভেঙে গিয়ে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এছাড়াও বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দ বাজারের হাওর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়ায় বাজারটি হুমকির মুখে রয়েছে। আগবগজান, চৈতা, পাগলা, দক্ষিণ রানীগাও, নাগডড়া, নানীয়া, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে গেছে।

image


উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন জানান, বেশকিছু বিদ্যালয়ের আঙ্গিনায় পানি থাকায় শিক্ষার্থীদর উপস্থিতি কিছুটা কমেছে। এছাড়াও শিক্ষকদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসা-যাওয়ায় নজর রাখতে বলা হয়েছে।

বিশরপাশা এলাকার মৎস্যচাষি গকুল চন্দ্র সাহা জানান , ঢলের পানিতে তার দু’টি পুকুরের প্রায় দেড় লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। আরও তিনটি পুকুর পাড়ে জাল টানিয়ে কোনোরকমে মাছ ধরে রাখার চেষ্টা চলছে।    

এ বিষয়ে কলমাকান্দার দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদ জানান, এ উপজেলায় ঢলের পানিতে ১১৫টি পুকুর তলিয়ে গিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। 

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন একাত্তরকে জানিয়েছেন, মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ছয়টায় কলমাকান্দা উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যদি টানা বৃষ্টি ও পাহাড়ি নদীর  ঢল অব্যাহত থাকে তাহলে  নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 

image


কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। 


একাত্তর/জো 

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর