পুলিশ-রোহিঙ্গা সন্ত্রাসী গোলাগুলি, অটোমেটিক রাইফেল উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০২২, ০১:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অটোমেটিক এসল্ট রাইফেল (COLT, USA) ও ৪৯১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) মধ্যরাতে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বালুখালীর ক্যাম্প-১৮ তে ৮ এপিবিএন'র সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ব্যবহৃত অটোমেটিক এসল্ট রাইফেল (COLT, USA) ও ৪৯১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে ক্যাম্প-১৭ ও ১৮'র এর মাঝামাঝি পাহাড়ি এলাকায় টহল দেয়ার সময় রোহিঙ্গাদের একটি দল দেখে সন্দেহ হয়। তাদের থামার সংকেত দিলে তারা না থেমে এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টার বেশী সময় চলা গুলির মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। 

পরে ওই স্থান তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের মাটির দেয়াল ধসে পাঁচ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয়...
কুষ্টিয়ায় চুরির ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর